ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব গ্রামের আব্দুল গণি ডিসি রোড বেহাল, দুর্ভোগে এলাকাবাসী Logo লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল

লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট

লাখাই প্রতিনিধি, পারভেজ হাসান

হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে বসতঘরের সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ অক্টোবর দিবাগত রাতে গ্রামের বাসিন্দা জিলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরচক্র ঘরের ভিটি কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার রাতে প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরের ভিটি কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘরে সিঁদ কাটা দেখতে পান। পরে ঘরের মালামাল চুরির বিষয়টি তাঁদের নজরে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় চোরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত চুরি হওয়া মালামালের বিস্তারিত মূল্য কিংবা কোনো সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব গ্রামের আব্দুল গণি ডিসি রোড বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

error:

লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট

আপডেট সময় ১০:১৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬