ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

লাখাইয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আশিষ দাস (২২), সালেক মিয়া (৪০) এবং মোর্শেদ কামাল (৩৮)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত কয়েকটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আবু কাউছারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি শরীফ আহমেদ বলেন, যুবসমাজ ও পরিবার ধ্বংসকারী অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা অনলাইন জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

লাখাইয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় ১২:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬