ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের ছুটিতে ঘুরে আসুন দেশের ৬ দর্শনীয় স্থানে Logo জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টা, পুলিশের ভয়ে নামলেন না যুবক Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন

লাখাইয়ে পুলিশের ঝটিকা অভিযানে ৩ মোটরসাইকেল জব্দ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে লাখাই থানা পুলিশ। অভিযানে বৈধ কাগজপত্র ও নম্বর প্লেটবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

থানা সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। লাখাই থানার এসআই মুন্না মিয়া ও এসআই শাকির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নম্বর প্লেট না থাকায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়। পরে জব্দ করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লাখাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নম্বরবিহীন যানবাহন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

শীতের ছুটিতে ঘুরে আসুন দেশের ৬ দর্শনীয় স্থানে

error:

লাখাইয়ে পুলিশের ঝটিকা অভিযানে ৩ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় ০৯:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬