ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সৌদি আরবে আহাম্মাদ আলী মুকিতকে নুরুল হক শাহ’র সংবর্ধনা

বাংলার খবর নিউজ ডেস্ক

সৌদি আরবে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহাম্মাদ আলী মুকিতকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল হক শাহ এবং স্থানীয় প্রবাসীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি আরবে বসবাসরত বহরা ইউনিয়নের প্রবাসীদের উপস্থিতিতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মোঃ নুরুল হক শাহ বলেন, “প্রিয় নেতা আহাম্মাদ আলী মুকিত ভাইকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত। তিনি সবসময় আমাদের এলাকার উন্নয়নের কথা চিন্তা করেন।”

আলোচনা সভায় বহরা ইউনিয়নের খাল খনন, রাস্তা সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে কথা হয়। জেলা পরিষদের প্রশাসক আহাম্মাদ আলী মুকিত প্রবাসীদের এই ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বহরা ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দেন।

নুরুল হক শাহ তাঁর বক্তব্যে আরও বলেন, “জনসাধারণের দুর্ভোগ নিরসন ও একটি আধুনিক বহরা ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। প্রবাসীদের সহযোগিতা ও জনগণের দোয়া নিয়ে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।” অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা এলাকার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সৌদি আরবে আহাম্মাদ আলী মুকিতকে নুরুল হক শাহ’র সংবর্ধনা

আপডেট সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬