ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামীকাল হাইমচর সফরে আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল

সৌদি আরবে আহাম্মাদ আলী মুকিতকে নুরুল হক শাহ’র সংবর্ধনা

বাংলার খবর নিউজ ডেস্ক

সৌদি আরবে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহাম্মাদ আলী মুকিতকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল হক শাহ এবং স্থানীয় প্রবাসীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি আরবে বসবাসরত বহরা ইউনিয়নের প্রবাসীদের উপস্থিতিতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মোঃ নুরুল হক শাহ বলেন, “প্রিয় নেতা আহাম্মাদ আলী মুকিত ভাইকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত। তিনি সবসময় আমাদের এলাকার উন্নয়নের কথা চিন্তা করেন।”

আলোচনা সভায় বহরা ইউনিয়নের খাল খনন, রাস্তা সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে কথা হয়। জেলা পরিষদের প্রশাসক আহাম্মাদ আলী মুকিত প্রবাসীদের এই ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বহরা ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দেন।

নুরুল হক শাহ তাঁর বক্তব্যে আরও বলেন, “জনসাধারণের দুর্ভোগ নিরসন ও একটি আধুনিক বহরা ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। প্রবাসীদের সহযোগিতা ও জনগণের দোয়া নিয়ে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।” অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা এলাকার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল হাইমচর সফরে আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

error:

সৌদি আরবে আহাম্মাদ আলী মুকিতকে নুরুল হক শাহ’র সংবর্ধনা

আপডেট সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬