ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার

সাংবাদিক রোকন উদ্দিন লস্করের শাশুড়ির ইন্তেকাল: এমপি ফয়সলের শোক

মাধবপুর প্রতিনিধি, বাংলা খবর নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব ও দৈনিক যুগান্তরের মাধবপুর প্রতিনিধি সাংবাদিক রোকন উদ্দিন লস্করের শাশুড়ি রাবেয়া খাতুন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাবেয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। পৃথক এক শোকবার্তায় সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর মরহুমার জানাজার নামাজ শেষে মাহমুদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২

error:

সাংবাদিক রোকন উদ্দিন লস্করের শাশুড়ির ইন্তেকাল: এমপি ফয়সলের শোক

আপডেট সময় ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬