ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর চুল কেটে দেওয়া স্বামী গ্রেফতার

মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, ধারালো অস্ত্র দিয়ে জখম এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত স্বামী দীন ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীন ইসলাম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) সকালে যৌতুকের ৫ লাখ টাকার দাবিতে স্ত্রী মীম আক্তারের ওপর চড়াও হন দীন ইসলাম। একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে জখম করেন। পরে শাশুড়ির সহযোগিতায় মীম আক্তারের মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। নারী নির্যাতনের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর চুল কেটে দেওয়া স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৪:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬