ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্রে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর চুল কেটে দেওয়া স্বামী গ্রেফতার

মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, ধারালো অস্ত্র দিয়ে জখম এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত স্বামী দীন ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীন ইসলাম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) সকালে যৌতুকের ৫ লাখ টাকার দাবিতে স্ত্রী মীম আক্তারের ওপর চড়াও হন দীন ইসলাম। একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে জখম করেন। পরে শাশুড়ির সহযোগিতায় মীম আক্তারের মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। নারী নির্যাতনের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‘মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্রে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

error:

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর চুল কেটে দেওয়া স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৪:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬