ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৮০ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, সিলেট সদর দপ্তরের অধীনে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

তিনি জানান, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদে তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করলে, তার সঙ্গে থাকা একটি লাল-কালো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি স্বাধীন কর্মকার (২৩)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান এলাকার পিন্টু কর্মকারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৬:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬