ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে? Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০%

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দলের বড় জয়ের সম্ভাবনা

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে পারে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে)।

গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলাফল আগামী ৪ মে প্রকাশ করা হবে।

এর আগে পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর তিনটি রাজ্যের ভোট নিয়ে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়।

বেশিরভাগ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভির পর্যবেক্ষক সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’ জানিয়েছে, বিজয়ের দল টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। এটি তাদের প্রথম নির্বাচনী অংশগ্রহণ।

তামিলনাড়ু বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১১৮টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী টিভিকের এককভাবে সরকার গঠনের সম্ভাবনা কম হলেও রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে দলটি।

বর্তমানে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে ডিএমকে ও তাদের মিত্ররা। যদি বিজয়ের দল প্রত্যাশিত ফলাফল অর্জন করে, তবে তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক

error:

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দলের বড় জয়ের সম্ভাবনা

আপডেট সময় ০৮:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬