ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা Logo হবিগঞ্জে বিজিবির ফ্রি চক্ষু শিবির, চিকিৎসা ও ওষুধ বিতরণ Logo ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল Logo অশুভ ‘ভিউ ব্যবসায়ীদের’ বিষাক্ত ছোবল থামাতে হবে Logo হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি Logo মাধবপুরে বেলগড় ৩৩ কেভি সুইচিং স্টেশনে ত্রুটি, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন Logo মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী Logo ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান Logo সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ

ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, খেলাধুলা একটি জাতির গর্ব ও অহংকার। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি দেশের পরিচয় ও মর্যাদা তুলে ধরার অন্যতম শক্তিশালী উপায়। খেলাধুলার মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারে।

সোমবার বিকেলে মাধবপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিভিন্ন খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

এমপি ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রীড়া উন্নয়ন ও যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের উন্নয়ন ও তরুণ সমাজের অগ্রগতিতে নিরলসভাবে কাজ করেছেন।

তিনি শিশুদের উদ্দেশে বলেন, “আজকের এই ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে এবং নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলা ও সময়নিষ্ঠা শেখায়।

তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়নে মাঠ সংরক্ষণ, ক্রীড়া সামগ্রী সরবরাহ বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করাই তাদের লক্ষ্য।

খেলায় বালক বিভাগে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় জোয়ালভাঙ্গা দলকে হারিয়ে শিরোপা অর্জন করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা

error:

ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল

আপডেট সময় ০৭:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬