ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে ‘পুলিশ আসছে’—এমন গুজব শুনে আতঙ্কে দৌড়াতে গিয়ে বকুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত বকুল মিয়া ওই গ্রামের তুরুই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর একটি মামলা হওয়ায় এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছিল। এ অবস্থায় বকুল মিয়া নিজ ঘরের চালে কাজ করার সময় কে বা কারা ‘পুলিশ আসছে’ বলে চিৎকার করলে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে দৌড় দেন।

কিছুদূর যাওয়ার পর তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ঘটনাস্থলে কোনো পুলিশ উপস্থিত ছিল না। গুজব শুনে আতঙ্কিত হয়ে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা গেছেন।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

error:

লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু

আপডেট সময় ১২:৫২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬