ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে চা বাগানে পেমেন্ট বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ—ব্যবস্থাপকের বাংলোতে তালা Logo পৌরসভা ও উপজেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo চেয়ারম্যান হয়ে আন্দিউড়া ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত হতে চান মোত্তাকিম চৌধুরী Logo স্কুল-কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামূলক Logo হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযান, অবৈধ প্রসাধনীসহ আটক ২ Logo লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল Logo বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo জামিন পেলেন ইনু-মেনন-মানিক Logo মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ

মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাঈদ গ্রামের জুনায়েদের কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ভান্ডারুয়া গ্রামের জাকির হোসেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ জামাল ও এসআই শহিদুল। এসময় তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ আরও জানায়, আটককৃত জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধারকৃত ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে চা বাগানে পেমেন্ট বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ—ব্যবস্থাপকের বাংলোতে তালা

error:

মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬