ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২)।

মামলার সূত্রে জানা যায়, নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, বসতঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফেরদৌসীর মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে পুত্রবধূ তামান্নাকে জীবিত উদ্ধার করা হয়, যাকে তখন একইভাবে বাঁধা অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে, তামান্নার পরকীয়া প্রেমিক শিপন মিয়ার সঙ্গে পরিকল্পনা করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার দিন রাতে বিদ্যুৎ না থাকায় সুযোগ নিয়ে প্রেমিক ও তার সহযোগীরা বাড়িতে প্রবেশ করে। এ সময় বাধা দিলে ফেরদৌসী ইসলাম চৌধুরীকে বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়।

ঘটনাটি চুরি হিসেবে প্রমাণ করতে তামান্নাকেও বেঁধে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, তামান্নার স্বামী প্রবাসে থাকেন এবং পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে নিহতের স্বজনদের দায়ের করা মামলায় তামান্নাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তামান্না আক্তার বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া।

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর

আপডেট সময় ১২:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬