ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন মোদক মিষ্টান্ন ভাণ্ডারের প্রোপ্রাইটার রিঙ্কু মোদক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

বুল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘মোদক মিষ্টান্ন ভাণ্ডার’-এর স্বত্বাধিকারী রিঙ্কু মোদক সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় মুসলিম ধর্মপ্রাণ মানুষের জন্য ইফতারের আয়োজন করেন।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলনমেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিরা একই দস্তরখানে বসে ইফতার করার মাধ্যমে ধর্মীয় সহিষ্ণুতা ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা পৌঁছে দেন।

সম্প্রীতির এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সুনাই, সাংবাদিক পারভেজ হাসান ও জুবায়ের আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য আলমগীর তালুকদার, স্থানীয় মুরব্বি ফিরোজ আলী, ছাত্রদল নেতা রবিউল ইসলাম রবি, যুবদল নেতা আজিম আহমেদ এবং বিএনপি নেতা আব্দুল জলিল পারুল।

আয়োজক রিঙ্কু মোদক বলেন, আমরা যুগ যুগ ধরে এই মাটিতে মিলেমিশে বসবাস করছি। সম্প্রীতির এই বন্ধন যেন অটুট থাকে—এই ধর্মীয় ও মানবিক দায়বদ্ধতা থেকেই তার এই উদ্যোগ।

উপস্থিত অতিথিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে যখন বিভেদের সুর শোনা যায়, তখন রিঙ্কু মোদকের মতো মানুষেরা মনে করিয়ে দেন মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই। এমন আয়োজন সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন মোদক মিষ্টান্ন ভাণ্ডারের প্রোপ্রাইটার রিঙ্কু মোদক

আপডেট সময় ১২:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬