ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে লুকিয়ে রাখা প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়—যা সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত—কৌশলগত অবস্থান নেয়। ভোরের দিকে একটি সন্দেহভাজন ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

মাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

আপডেট সময় ০১:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬