
হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার হামুয়ারচর এলাকায় আল খলিফা স্টিল মিলসের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— চমক আলী (৩৫), পিতা: ইছহাক মিয়া, সাং- শিকন্দরপুর বড়াউট এবং মোঃ সাজন মিয়া, পিতা: মৃত আছকর মিয়া, সাং- ঈশাগ্রাই। উভয়েই ওসমানীনগর থানা, জেলা- সিলেট এর বাসিন্দা।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িটি জব্দ করে ডিবি পুলিশ।
ডিবি কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। হবিগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলার খবর ডেস্ক : 























