ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

একটি দল কালোটাকা ছড়ানোর চেষ্টা করছে: গউছ

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে একটি রাজনৈতিক দল অবৈধ পন্থা অবলম্বনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী জিকে গউছ।

তিনি বলেন, একটি দল কালোটাকা ছড়ানোর চেষ্টায় লিপ্ত হয়েছে এবং ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। মিডিয়ার কল্যাণে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে কাড়ি কাড়ি টাকা নিয়ে একটি রাজনৈতিক দলের নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার খবর সামনে এসেছে।

জিকে গউছ আরও বলেন, হবিগঞ্জে এখন পর্যন্ত সামগ্রিক পরিবেশ ভালো রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যেকোনো ধরনের দুষ্কর্ম ও অনিয়ম প্রতিহত করতে তারা কার্যকর ভূমিকা রাখবেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, নারী ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং হিজরা ভোটার রয়েছেন ১৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি। এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

একটি দল কালোটাকা ছড়ানোর চেষ্টা করছে: গউছ

আপডেট সময় ১১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬