ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণ

হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

এ সময় হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের জন্য মনোনীত সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড তুলে দেওয়া হয়। সর্বপ্রথম কার্ড গ্রহণ করেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ চৌধুরী।

পরবর্তীতে দৈনিক আমার দেশ পত্রিকার মাধবপুর প্রতিনিধি সাংবাদিক আলাউদ্দিন আল রনিসহ অন্যান্য সাংবাদিকরা পর্যায়ক্রমে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড গ্রহণ করেন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্ডপ্রাপ্ত সাংবাদিকদের হাতে পর্যবেক্ষণ কার্ড বুঝিয়ে দেন।

নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ সাংবাদিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণ

আপডেট সময় ০৯:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬