
হবিগঞ্জ প্রতিনিধি:
হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহশালার মদনী (রহ.) মাজার শরীফের পবিত্র ওরশ শরীফ মোবারক উপলক্ষে তাঁর বংশধরদের মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চুনারুঘাট উপজেলার নরপুতি সাহেব বাড়িতে এ মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বাদ এশা মুড়াবন্দের মাটিতে পূর্ব–পশ্চিমে রওজায় শায়িত হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহশালার মদনী (রহ.)-এর মাজার শরীফে গিলাফ প্রদান ও জিয়ারত করেন উপস্থিত বংশধররা।
পরে নরপুতি সাহেব বাড়িতে আয়োজিত মিলনমেলায় লন্ডনস্থ লাইটন বার্জাডের সাবেক মেয়র সৈয়দ মুহিবর রহমান বলেন, প্রতিবছরই এখানে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহশালার মদনী (রহ.)-এর বংশধরদের মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সফরে লন্ডন থেকে এসে এ আয়োজনে অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, এ দেশে ইসলামের শান্তিপূর্ণ প্রচার ও প্রসারে হযরত শাহজালাল (রহ.) ও তাঁর সুযোগ্য উত্তরসূরিদের ভূমিকা অনস্বীকার্য। তাঁরা তলোয়ার নয়, বরং উত্তম চরিত্র, মানবসেবা ও নৈতিক আদর্শের মাধ্যমে মানুষের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে দিয়েছেন। তাঁদের দাওয়াতি কার্যক্রম ও জীবনদর্শন এ দেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোকে আরও সুদৃঢ় করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ লিয়াকত হাসান, সৈয়দ বজলুর সেলিম, সৈয়দ শাকেরুল হাসান, সৈয়দ শওকতুল হাসান, দাউদনগর হাবেলীর সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, খান্দুরা হাবেলীর সৈয়দ আহমদ বখত মতিন, মাজার কমিটির সভাপতি শিল্পপতি আব্দুল মালেক জাপানী, সৈয়দ লিমন মিয়া, সৈয়দ মঈনুদ্দীন চিশতী ওলী মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলার খবর ডেস্ক : 

























