ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

“বাংলার খবরে” সংবাদ প্রকাশের পর আন্দিউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন যুবকরা

  • শেখ ইমন আহমেদ
  • আপডেট সময় ০৪:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৩১ Time View

স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পূর্ব আন্দিউড়া এলাকায় “বাংলার খবর” সংবাদ প্রকাশের পর যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি গর্ত এবং খানাখন্দে ভরে গিয়েছিলো, যা বৃষ্টির পর জলাবদ্ধতায় পরিণত হতো। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়তো এবং দুর্ঘটনা ঘটতো। বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থী এবং গর্ভবতী মহিলাদের জন্য এই রাস্তা চলাচলে কষ্টকর হয়ে দাঁড়িয়েছিলো। অটো রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের চলাচল বিঘ্নিত হচ্ছিলো। “বাংলার খবরে” সংবাদ প্রকাশের পর আন্দিউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন যুবকরা।।
সম্প্রতি “বাংলার খবর ২৪.কম”-এ “আন্দিউড়া রাস্তার বেহাল দশা, জনগণের চরম ভোগান্তি” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি এলাকার মানুষের নজরে আসে। এরপর, যুবকরা নিজেদের উদ্যোগে রাস্তার সংস্কার শুরু করেন। তাদের এই উদ্যোগ প্রশংসার যোগ্য হয়ে উঠেছে।

রাস্তা সংস্কারের সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবকরা— রোকন, সজীব, সেলিম, আনোয়ার, শামীম, শাকিল, ফরহাদ, ইয়াসিন, বাবু সহ অনেকেই। তারা বলেন, “এই রাস্তা দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি, এবং বর্তমানে চলাচলের উপযোগী নয়। তাই আমরা এলাকার যুবকরা নিজেদের অর্থায়নে কংক্রিট এবং বালু দিয়ে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করেছি। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। “বাংলার খবরে” সংবাদ প্রকাশের পর আন্দিউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন যুবকরা।।
সাবেক ইউপি সদস্য মো. ছাদেক মিয়া বলেন, “নিজস্ব অর্থায়নে রাস্তার কিছু অংশ সংস্কারে যুবকদের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি তাদের যেকোনো মানবিক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এলাকার যুবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

“বাংলার খবরে” সংবাদ প্রকাশের পর আন্দিউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন যুবকরা

আপডেট সময় ০৪:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫