ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দেশে রেকর্ড লোডশেডিং: ১০ ঘণ্টার ব্যবধানে ভাঙল আগের সব রেকর্ড Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ Logo টাকার অভাবে চিকিৎসা সংকটে আগুনে পোড়া কিশোরী ইভা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল

প্রাণনাশের হুমকি পাওয়া বিএনপির প্রার্থীকে তারেক রহমানের ফোন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো একটি চিঠিতে তাকে হুমকি দিয়ে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতোই পরিণতি ভোগ করতে হবে।

ঘটনার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেন শাহজাহান চৌধুরী।

তিনি জানান, হুমকিমূলক চিঠিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছে এবং চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে। চিঠিতে প্রেরকের পরিচয় উল্লেখ না থাকলেও সেখানে দাবি করা হয়, তিনি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

চিঠিতে লেখা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’

এ বিষয়ে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার বলেন, প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরানোর অপচেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এরই মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করা হয়েছে।

প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, এ ধরনের হুমকিতে তিনি মোটেও বিচলিত নন। প্রতিপক্ষ তার জনপ্রিয়তা ও সম্ভাব্য বিজয় আঁচ করতে পেরে ভয় দেখানোর পথ বেছে নিয়েছে। তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করবেন বলেও জানান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াবুল হক বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে এবং আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি

error:

প্রাণনাশের হুমকি পাওয়া বিএনপির প্রার্থীকে তারেক রহমানের ফোন

আপডেট সময় ০৭:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬