ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই

লাইসেন্স ছাড়া ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা পরিচালনার অভিযোগ, উদ্যোক্তাকে তলব সিভিল সার্জনের

লাইসেন্স ছাড়া স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ‘ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা’ কেন্দ্রের উদ্যোক্তা সানজানা শিরীনকে তলব করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। তাকে বৈধ কাগজপত্রসহ স্বশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জানা যায় যে, হবিগঞ্জের বড় বহুলা গ্রামের পাশে ‘ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সেখানে গর্ভবর্তী মায়েদের নরমাল ডেলিভারি করানো হবে—এমন প্রচারণা চালানো হচ্ছে।

সিভিল সার্জনের দপ্তর থেকে জানানো হয়, সরকারি বিধি অনুযায়ী যেকোনো ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল কিংবা নরমাল ডেলিভারি সেন্টার পরিচালনা করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করে লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক।

লাইসেন্স ব্যতীত এ ধরনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। অথচ ‘ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা কেন্দ্র’ কোনো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে—এমন অভিযোগ উঠেছে।

এ কারণে প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হচ্ছে এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা প্রদানসহ সকল বৈধ কাগজপত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থাকার জন্য উদ্যোক্তা সানজানা শিরীনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

error:

লাইসেন্স ছাড়া ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা পরিচালনার অভিযোগ, উদ্যোক্তাকে তলব সিভিল সার্জনের

আপডেট সময় ০৯:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬