ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন Logo ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ Logo মানবতার সেবায় ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’: মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ

ফান্দাউক দরবার শরীফ জিয়ারত ও পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করেন তাহেরী

বাংলার খবর ডেস্ক ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে হুজুর কেবলা ফান্দাউকী (রহ.) ও দাদা হুজুর কেবলা ফান্দাউকী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত ও পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাধবপুর–চুনারুঘাট আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এবং হবিগঞ্জ জেলার ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সারোয়ার ফেরদৌস।

বুধবার ফান্দাউক দরবার শরীফে আগমন করে তারা প্রথমে মাজার শরীফ জিয়ারত করেন এবং পরে দরবার সংশ্লিষ্ট ছাহেবজাদা ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা দরবারের ঐতিহ্য, ধর্মীয় খেদমত ও ইসলামী মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আলী মোহাম্মাদ চৌধুরী, সুপার ঘুগাওরা দাখিল মাদ্রাসা; পীরজাদা আলহাজ শাহ জালাল আহমদ আখঞ্জী, পীর সাহেব আখঞ্জী দরবার শরীফ; মাওলানা শহিদুল ইসলাম সাহেব; সহকারী অধ্যাপক হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদ্রাসাসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেম-উলামা।

সাক্ষাৎকালে ইসলামী ফ্রন্টের নেতারা বলেন, আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দরবার শরীফগুলোর দোয়া ও দিকনির্দেশনা দেশ ও মানুষের কল্যাণে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল

error:

ফান্দাউক দরবার শরীফ জিয়ারত ও পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করেন তাহেরী

আপডেট সময় ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬