ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

বাংলার খবর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন সাংবাদিক ও ‘আমার দেশ’ পত্রিকার আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সোমবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে অলিউল্লাহ নোমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় ও জোটগত সিদ্ধান্তের কারণে তিনি এই আসনে সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অলিউল্লাহ নোমান বলেন, আমিরে জামায়াতের আহ্বানে তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং স্বল্প সময়ের মধ্যেই এলাকাজুড়ে ব্যাপক জনসংযোগ শুরু করেছিলেন। এই সময়ের মধ্যে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, ছাত্র ও যুবসমাজ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার পাশে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যারা তাকে ভালোবেসে, বিশ্বাস করে এবং নানা ঝুঁকি নিয়েও সমর্থন দিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এই ভালোবাসা ও সহযোগিতা আজীবন স্মরণে থাকবে বলেও তিনি জানান।

অলিউল্লাহ নোমান বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়াই রাজনৈতিক শৃঙ্খলার অংশ এবং বৃহত্তর ঐক্য ও স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, হবিগঞ্জ-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের নির্বাচনে অংশ নিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

আপডেট সময় ০৭:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫