ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর

নোয়াপাড়া রেলস্টেশনে আবারও মোবাইল চোর গ্রেপ্তার, স্টেশন পুলিশের সফল অভিযান

মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে আবারও একজন চিহ্নিত মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ আনুমানিক দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে একজন চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তি অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নোয়াপাড়া রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম প্ল্যাটফর্ম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইয়াসিন মিয়া। তার পিতার নাম মৃত তোফাজ্জল মিয়া। তিনি কাশিপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মোবাইল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

রেলওয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন

error:

নোয়াপাড়া রেলস্টেশনে আবারও মোবাইল চোর গ্রেপ্তার, স্টেশন পুলিশের সফল অভিযান

আপডেট সময় ০৫:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫