ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মাধবপুরে সিএনজি নিয়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, সতর্ক থাকার আহ্বান

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাতের বেলায় যাত্রীবেশে ছিনতাইকারীরা সিএনজিতে উঠে পথচারী ও যাত্রীদের টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় হোটেল আল-আমিনের সামনে একটি বাস বিকল হয়ে যায়। ওই বাসে কর্মস্থল থেকে ফেরার পথে ছিলেন কাজী আজহারুল ইসলাম লিংকন। বাস নষ্ট হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলে একটি সিএনজি এসে থামে। সিএনজিটিতে সামনে দুজন ও পেছনে দুজন যাত্রী বসা ছিল, একটি সিট ফাঁকা থাকায় তাড়াহুড়ো করে তিনি সিএনজিতে ওঠেন।

সিএনজিটি নারাইনপুর এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা দুজন ব্যক্তি হঠাৎ ছুরি বের করে তার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে চলন্ত সিএনজি থেকে লাফ দেন তিনি। এতে তার হাত ও পায়ে গুরুতর কাটা জখম হয়। পরে সিএনজিটি ঘুরে আবার তার দিকে এলে তিনি দ্রুত নারাইনপুর গ্রামের ভেতরে ঢুকে নিজেকে রক্ষা করেন।

ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ওই এলাকায় অভিযান জোরদারের আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধবপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে সিএনজি ব্যবহার করে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে।

এদিকে সচেতন মহল রাতে একা বা অপরিচিত যাত্রীসহ সিএনজিতে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মাধবপুরে সিএনজি নিয়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় ০৫:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫