ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

ঢাকায় মব ভায়োলেন্সবিরোধী প্রতিবাদ সভায় সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ

বাংলার খবর ডেস্ক দেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্সের প্রতিবাদে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল-এর দুই ছেলে—ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)-এর যৌথ আয়োজনে “মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ” শীর্ষক এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নীট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাফকাত আহমেদ। সভায় বক্তারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এই যৌথ প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশের সড়কে মানববন্ধনের মাধ্যমে মব ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

ঢাকায় মব ভায়োলেন্সবিরোধী প্রতিবাদ সভায় সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ

আপডেট সময় ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫