ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রুকে অপসারণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন–ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট থেকে দুইজন কেবিন ক্রুকে অপসারণ করা হয়েছে। ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

অপসারিত কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে তাদের ওই ফ্লাইটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন—এমন তথ্যও গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিল। এসব বিবেচনায় ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়।

বিমান সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ফ্লাইট সার্ভিস বিভাগ ওই ফ্লাইটে বিকল্প হিসেবে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্বে অন্তর্ভুক্ত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিআইপি যাত্রার ক্ষেত্রে আগাম নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসেবে এ ধরনের পরিবর্তন নতুন নয়। এর আগেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের ফ্লাইটে কেবিন ক্রু পরিবর্তনের নজির রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রুকে অপসারণ

আপডেট সময় ১২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫