ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জের চার আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল মতবিনিময়

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত চারজন প্রার্থী একসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

শনিবার বিকেলে বিএনপির গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন—হবিগঞ্জ–১ আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ–২ আসনের প্রার্থী ডা. শাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ–৩ আসনের প্রার্থী জিকে গউছ এবং হবিগঞ্জ–৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ কার্যক্রম এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের উদ্দেশে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশের মানুষের মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি প্রার্থীদের জনগণের কাছে বিএনপির ৩১ দফা কর্মসূচি স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও শালীন রাজনৈতিক আচরণ বজায় রাখার নির্দেশনা দেন।

সভায় অংশ নেওয়া প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি, জনমত এবং সাংগঠনিক অবস্থান তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত এবং মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।

মতবিনিময় সভা শেষে নেতারা আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। এ সময় প্রার্থীরা তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জের চার আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল মতবিনিময়

আপডেট সময় ১০:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫