ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আংশিক কমিটি ঘোষণা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে “চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ” নামে একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত চৌমুহনী স্পোর্টস মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে তরুণ সাংবাদিক হামিদুর রহমানকে সভাপতি এবং আব্বাস উদ্দিন শাহ শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তাক রহমান নাকিবকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রায়হান আশরাফ শাহ সজীব, সহ-সভাপতি ইকবাল শাহ রাব্বি, মীর শরীফুল ইসলাম, তানভীর শাহ ও সাইফুল আমিন বাচ্চু। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রিফাত মিয়া ও ইকরামুল হাসান অন্তরকে। সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, দপ্তর সম্পাদক নিশাদ ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জাকির হোসেন শামীম, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুনাঈদ মিয়া, ক্রীড়া সম্পাদক মাহিন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহি।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে তুয়াষিন, তন্ময়, আল শাহরিয়ার আকাশ ও রবিনকে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, শাহীনুজ্জামান মাস্টার, পারভেজ আহমেদ, কৃষকদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শাহ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, যুব সমাজকে মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এই সংগঠন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আংশিক কমিটি ঘোষণা

আপডেট সময় ০৩:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫