ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

এক জীবন, এক লড়াই: চা শ্রমিক বিলাশ খাখার বাঁচার আকুতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান বিলাশ খাখা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পেটের জটিল সমস্যার কারণে কয়েক মাস আগে তার অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পর পেটের অংশ বাইরে বেরিয়ে আসে, যা তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। চিকিৎসকরা বলেছেন—অবিলম্বে আরেকটি অপারেশন না করলে বিলাশের জীবন হুমকির মুখে পড়বে।

কিন্তু চা শ্রমিক পরিবারের সীমিত আয়ের কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে সমাজের সহৃদয় মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

স্থানীয় সমাজকর্মী বিজয় গোয়ালা বলেন, “সামান্য সাহায্যও বিলাশের জীবনে নতুন আলো ফিরিয়ে আনতে পারে। আমরা চেষ্টা করছি, তবে অপারেশন সম্পন্ন করতে আরও সাহায্য প্রয়োজন।”

সহযোগিতার জন্য বিকাশ/নগদ নম্বর: **০১৭৬২৪০৭৬৩০**

চা বাগানের শ্রমিকদের আয় খুব কম হওয়ায় পরিবারটি সাধ্যমতো চেষ্টা করলেও অর্থ যোগাড় করতে পারছে না।

সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, “এটি মানবিকতার গল্প। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।”

শ্রমিক নেতা স্বরজিত ফাশি বলেন, “বিলাশ একজন শ্রমিক, একজন মানুষ। তার জীবন রক্ষার অধিকার রয়েছে। সবাই মিলে সাহায্য করলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”

বাঁচতে চায় বিলাশ খাখা। তাকে বাঁচাতে সমাজের সম্মিলিত উদ্যোগই পারে নতুন জীবন উপহার দিতে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

এক জীবন, এক লড়াই: চা শ্রমিক বিলাশ খাখার বাঁচার আকুতি

আপডেট সময় ০১:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫