ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তাঁরা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘনিয়ে আসার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগিরই পদত্যাগ করবেন—এমন আলোচনা চলছিল। কারণ, দুজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

এরই মাঝে নির্বাচন কমিশন (ইসি) আজ অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে—এমন খবরের পর দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন জোরালো হয়।

বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগের প্রসঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তাঁর অধীনে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নের কথা তুলে ধরেন। শেষ দিকে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগ সংক্রান্ত ঘোষণা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে। কোন দলের মনোনয়ন নেবেন—সে বিষয়ে পরে জানাবেন বলেও মন্তব্য করেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

আপডেট সময় ০৬:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫