ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা ‘হার্ড জিপ’ গাড়ি দেশে পৌঁছেছে। বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধন করা হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় ‘২৮/১ নয়াপল্টন’। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮’।

বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে। তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’ থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’।

চলতি বছরের ১ নভেম্বর চট্টগ্রামের ‘মা এসোসিয়েটস’-এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায়। আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী, ২ হাজার ৮০০ সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। সরকারের শুল্ক, ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

রেজিস্ট্রেশনের দিনই (২ ডিসেম্বর) গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারেক রহমানের ব্যবহারের জন্য সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেটপ্রুফ কি না, তা দালিলিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

আপডেট সময় ১২:০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫