ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সংকটাপন্ন খালেদা জিয়া, দেশে ফেরা নিয়ে যা জানালেন তারেক রহমান

বাংলার খবর ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মা ও দেশে ফেরা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন।

তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে।

জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

তারেক রহমান বলেন, এ ধরনের সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়া যেকোনো সন্তানের মতো তাঁরও তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করা সম্ভব নয়। পরিস্থিতি অনুকূল হলো মাত্রই তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে পরিবার আশাবাদী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সংকটাপন্ন খালেদা জিয়া, দেশে ফেরা নিয়ে যা জানালেন তারেক রহমান

আপডেট সময় ০১:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫