ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

যুবশক্তিতে বাংলাদেশের উন্নতি সম্ভব: সৈয়দ মোঃ ইশতিয়াক

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক। শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “যুবসমাজ বাংলাদেশের প্রকৃত শক্তি। তাদের দক্ষতা ও শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে অল্প সময়ের মধ্যেই দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা এই মাটির সন্তান। মাটির অধিকার রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।” পরিবার থেকে মানবসেবার মূল্যবোধ পাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, মানুষের উপকারে এলে হৃদয়ে প্রশান্তি আসে এবং সমাজসেবায় যুক্ত হওয়া সহজ হয়। ব্যবসার মাধ্যমে মানবসেবা করলে শুধু ব্যক্তি নয়, পুরো দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি মনে করেন, শুধু সরকারের একার পক্ষে উন্নয়ন সম্ভব নয়। বেসরকারি খাতের অগ্রগতি, উদ্যোক্তাদের সামাজিক দায়বোধ এবং কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি। তিনি বলেন, “কর্মহীনতা মানুষকে ভুল পথে নিয়ে যায়। কর্মসংস্থান তরুণদের আত্মবিশ্বাসী করে এবং সমাজকে স্থিতিশীল রাখে।”

নিজের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সৈয়দ মোঃ ইশতিয়াক বলেন, “মানবসেবার উদ্দেশ্য নিয়েই আমরা মিল-কারখানা গড়েছি। লক্ষ্য শুধু মুনাফা নয়, এলাকার মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা।” তিনি মনে করেন, দান-খয়রাত নয়; শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাই প্রকৃত মানবসেবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল ও ইটাখোলা ফাজিল মাদ্রাসার সুপার আমির হোসেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণদের সৎপথে এগিয়ে যেতে উৎসাহিত করে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্লাড সোসাইটির সদস্য, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসাহ, মানবিকতা ও অনুপ্রেরণায় ভরপুর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

যুবশক্তিতে বাংলাদেশের উন্নতি সম্ভব: সৈয়দ মোঃ ইশতিয়াক

আপডেট সময় ০৮:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫