ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর অংশে বৃহৎ পরিসরের উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ নেতৃত্বে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের দুই পাশে বহু বছর ধরে দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, টিনশেড ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। মাঠে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি সহিদ উল্যাহ এবং মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। উপজেলার আল আমিন ফুডফেয়ার এলাকা থেকে শুরু করে কয়েক কিলোমিটারজুড়ে ভারী যন্ত্র দিয়ে টানা ভাঙার কাজ করা হয়। এতে সড়কের দীর্ঘদিন দখলকৃত জায়গা দখলমুক্ত হয়।

মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, ফুটপাত দখল, কাঠামো নির্মাণ ও যানবাহনের বিশৃঙ্খলার কারণে দীর্ঘদিন ধরে জনভোগান্তি বাড়ছিল। বিশেষ করে চলমান ছয় লেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এসব স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়ায়। উন্নয়নকাজের স্বার্থেই এ অভিযান প্রয়োজন হয়ে পড়ে বলে জানিয়েছে সওজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, “মহাসড়ক দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।” তিনি আরও জানান, ভূমি অধিগ্রহণের আওতায় থাকা দোকানপাট ও ঘরবাড়িগুলোকেও শিগগিরই উচ্ছেদ করা হবে। নোটিশ পাঠানো হয়েছে এবং ক্ষতিপূরণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানকে স্বাগত জানিয়েছে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই স্থানে নিয়মিত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল; এখন স্বস্তি মিলবে। তবে উচ্ছেদ হওয়া দোকানদাররা পুনর্বাসনের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করায় তারা বিপাকে পড়েছেন।

মাধবপুর থানার ওসি সহিদ উল্যাহ বলেন, “মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে। দখলদারি বন্ধে আমরা আরও কঠোর থাকব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫