ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

মাধবপুরের নোয়াপাড়া বাজারে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ৩১ দফা কর্মসূচি প্রচার

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলের পক্ষে নোয়াপাড়া বাজারে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারাদিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. জাবেদ। তার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

কর্মসূচিতে অংশ নেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিক মিয়া, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও জহিরুল ইসলাম (সিয়াম), স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল মিয়া ও নয়ন মিয়া, যুবদল নেতা নাজমুল মিয়া, তোফায়েল মিয়া, রুমান মিয়া এবং ছাত্রদল নেতা ফাহিম মিয়া।

এছাড়াও নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

গণসংযোগ চলাকালে ভোটারদের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল বার্তাগুলো পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে সর্বস্তরের ভোটারদের সমর্থন কামনা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

মাধবপুরের নোয়াপাড়া বাজারে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ৩১ দফা কর্মসূচি প্রচার

আপডেট সময় ০৮:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫