ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

এবার বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

বাংলার খবর ডেস্ক:

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্মৃতিস্তম্ভের নিচের অংশ। ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—দুই ব্যক্তি হাতে থাকা জ্বালানি জাতীয় পদার্থে আগুন ধরিয়ে তা স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে বরগুনা সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। ভিডিওতে এক ব্যক্তি বলতে শোনা যায়, “দে!” এরপরই আরেকজন স্মৃতিস্তম্ভে আগুন নিক্ষেপ করে এবং “চল চল” বলে সঙ্গীসহ স্থান ত্যাগ করে।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না, থাকতে দেবো না।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, “আমরা খবর শুনেছি, তবে ঘটনাস্থলে কোনো আগুনের চিহ্ন পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, “পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে আছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

error:

এবার বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

আপডেট সময় ০৩:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫