ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চায় সেনাবাহিনী, যেন ব্যারাকে ফিরতে পারে

বাংলার খবর ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায় সেনাবাহিনী, যেন তারা নিজ নিজ ব্যারাকে ফিরে যেতে পারে।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্মি সদরদপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। এতে জাতীয় স্থিতিশীলতা জোরদার হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

জিওসি মাইনুর রহমান আরও বলেন, “সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সময় যেসব দায়িত্ব পালন করতে হতে পারে, তা মাথায় রেখে আমরা ইতিমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি জানান, “গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে নানা দায়িত্ব পালন করছে—বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও প্রশাসনকে সহায়তা পর্যন্ত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী নিয়ে অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে কলঙ্কিত করতে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলাপূর্ণ।”

শেষে তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের নিজস্ব ওয়েবসাইটেই সকল কার্যক্রম প্রকাশ করা হয়। তাই ভুয়া তথ্য প্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চায় সেনাবাহিনী, যেন ব্যারাকে ফিরতে পারে

আপডেট সময় ১২:২৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫