ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

হরিশ্যামা দাসপাড়ায় ডাকাতদের হামলায় আহতদের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায় ডাকাতদের নৃশংস হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।

তিনি আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং চিকিৎসা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান বলেন, “আমরা কখনো দুর্নীতি, সন্ত্রাস বা অন্যায়কে প্রশ্রয় দেই না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এই হামলার পেছনে যারা রয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যায়।

এদিকে, ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন তার বড় ভাই, হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। তিনি এক বিবৃতিতে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মানবতার পরিপন্থী। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক মেম্বার তপন পাল, কাশেম মেম্বার, অজিত পাল, সপন পাল, শেখর দাস, নিকেতন দাস, আরাদন দাস, ওয়ার্ড বিএনপির সভাপতি শিশু মিয়া, উপজেলা বিএনপি নেতা কায়সারসহ শত শত নারী-পুরুষ।

তারা সবাই ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেষে আলহাজ্ব শাহজাহান বলেন, “আমরা এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। কোনো অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তার বিচার হবেই। প্রশাসন যদি ব্যর্থ হয়, জনগণই হবে ন্যায়ের শক্তি।”

উপস্থিত এলাকাবাসী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাদের উপস্থিতিতে আশ্বস্ত হন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি

error:

হরিশ্যামা দাসপাড়ায় ডাকাতদের হামলায় আহতদের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান

আপডেট সময় ০৭:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫