ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

সায়হাম ফিউচার কমপ্লেক্সে ২৬ লাখ টাকার মোবাইল চুরি থানার সামনে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম ফিউচার কমপ্লেক্সের একটি মোবাইল ফোনের দোকান থেকে প্রায় ২৬ লাখ টাকার পণ্য চুরির ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মাধবপুর থানার সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে কমপ্লেক্সের সব দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে থানার পাশেই অবস্থিত সায়হাম ফিউচার কমপ্লেক্সের “এপেল মেলা” নামের মোবাইল বিক্রির দোকানে চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের তালা ভেঙে ১৩টি আইফোনসহ প্রায় ৮০টি মোবাইল ফোন নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

ঘটনার পর শনিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ অন্যান্য দোকান মালিকরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা থানার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, থানার একেবারে পাশে এমন বড় ধরনের চুরির ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়েছে এবং চোরদের দ্রুত গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পুলিশের আশ্বাসে ব্যবসায়ীরা সাময়িকভাবে অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

সায়হাম ফিউচার কমপ্লেক্সে ২৬ লাখ টাকার মোবাইল চুরি থানার সামনে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৪:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫