ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সারাদেশে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলার খবর ডেস্ক:

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনার ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমসহ উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অফিসগুলোতে আকস্মিক অগ্নিদুর্ঘটনা, ক্ষয়ক্ষতি বা অন্যান্য বিপর্যয় এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি, প্রতিটি অফিসে অগ্নিনির্বাপক সরঞ্জাম, জরুরি নির্গমন পথ এবং নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি রোধে এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে হবে।

চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারদের (ভূমি) কাছেও পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সারাদেশে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপডেট সময় ০৮:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫