ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Oplus_16908288

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, জেলা হেফাজতের নেতা জামাল আহমদ কাসেমী, মৌলভীবাজার প্রেসক্লাবের সম্পাদক নুরুল ইসলাম শেফুল, জেলা বিএনপি নেতা মতিন বখশ, জুলাই মঞ্চের আহ্বায়ক তানজিলা শিশির, বৈষম্য বিরোধী ছাত্র নেতা কাজী মনজুর ও মিছবাহ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরটিএ ও সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬ জনকে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেট সময় ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫