ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাহুবলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_16908288

হাবিবুর রহমান নোমান, বাংলার খবর বাহুবল প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর, বাহুবল থানার প্রতিনিধি বুলবুল আহমেদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, সাংবাদিক মিয়া মোঃ সিজিল, হাবিবুর রহমান নোমান ও ছাত্র প্রতিনিধি সুজন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে সচেতনতা বৃদ্ধি, আইন মেনে চলা এবং দুর্ঘটনা হ্রাসে আধুনিক ব্যবস্থাপনা জরুরি। তারা জনসম্পৃক্ততা ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বাহুবল সদরের দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিকল্প পার্কিং ব্যবস্থা ও স্থানীয় বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নানা প্রস্তাব উপস্থাপন করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাহুবলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫