হাবিবুর রহমান নোমান, বাংলার খবর বাহুবল প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর, বাহুবল থানার প্রতিনিধি বুলবুল আহমেদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, সাংবাদিক মিয়া মোঃ সিজিল, হাবিবুর রহমান নোমান ও ছাত্র প্রতিনিধি সুজন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে সচেতনতা বৃদ্ধি, আইন মেনে চলা এবং দুর্ঘটনা হ্রাসে আধুনিক ব্যবস্থাপনা জরুরি। তারা জনসম্পৃক্ততা ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বাহুবল সদরের দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিকল্প পার্কিং ব্যবস্থা ও স্থানীয় বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নানা প্রস্তাব উপস্থাপন করা হয়।