ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ‘মোজাহিদুল ইসলাম আপন ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তেলিয়াপাড়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, বিজিবির পাশে গ্রামবাসী ও চা-শ্রমিকরা Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া

চ্যাম্পিয়ন শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়: ট্রাইবেকারে রোমাঞ্চকর জয় মেয়েদের

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। সিলেট আঞ্চলিক পর্যায়ের ফাইনালে তারা এক রোমাঞ্চকর ট্রাইবেকারে রাঙামাটির কুয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৮–৭ গোলে জয় নিশ্চিত করে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেয়েরা।

এই জয়ে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম বলেন,
“আমাদের মেয়েরা অসাধারণ খেলেছে। কুমিল্লায় জয়ের পর এখন জাতীয় পর্যায়ে ঢাকায় চারটি শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। আমরা আশাবাদী, জাতীয় পর্যায়েও তারা সাফল্য অর্জন করবে।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম বলেন,
“শাহজাহানপুর বিদ্যালয় মাধবপুরের গর্ব। তাদের ধারাবাহিক সাফল্য প্রমাণ করে এই উপজেলার খেলোয়াড়রা প্রতিভাবান ও পরিশ্রমী। জাতীয় পর্যায়েও তারা সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

দলের অধিনায়ক স্বর্ণা মুন্ডা বলেন,
“আমরা লক্ষ্য স্থির করে মাঠে নামি—প্রতিটি ম্যাচে আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। জাতীয় পর্যায়েও আমরা মাধবপুরের মুখ উজ্জ্বল করব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ‘মোজাহিদুল ইসলাম আপন ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়: ট্রাইবেকারে রোমাঞ্চকর জয় মেয়েদের

আপডেট সময় ০৪:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫