ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

‘একটা দল নাকি নারীদেরকে বেহেশতের নাকি চাবি দিয়ে যাবে’

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মানুষের বিপক্ষে যায় এমন কোনো কাজ করা যাবে না, যাতে দল জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি বলেন, “জনবিচ্ছিন্নতার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। পতনের সময় জনগণ তাদের পাশে ছিল না। তাই জনগণের বিপক্ষে কোনো অবস্থান নেওয়া যাবে না।”

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদ হোসেন শ্যামল বলেন, “বর্তমানে একটি দল নারীদের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছে। তারা বলছে, নারীদেরকে বেহেশতের চাবি দিয়ে যাবে। এই বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তারা মা-বোনদের ভুল বোঝাচ্ছে—এটা আমাদের প্রতিহত করতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন হরষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি জহিরুল হক খোকন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক চেয়ারম্যান আবুল মোবারক মাস্টার, শাহ আলম মাস্টার, যুবদল নেতা জিয়াউর রহমান, কাশেম কিবরিয়া, ছাত্রনেতা মেরাজুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, অর্থ সম্পাদক হাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব অ্যাড. ইমাম হোসেন, এবং ছাত্রদল নেতা অনিকুল ইসলাম পলাশ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

‘একটা দল নাকি নারীদেরকে বেহেশতের নাকি চাবি দিয়ে যাবে’

আপডেট সময় ০৯:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫