ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার ঐক্যের বার্তা

**বাংলার খবর ডেস্ক:**

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও ঐক্যবদ্ধভাবে আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমরা নির্বাচনের কথা বলেছি। আজ যে ঐক্যের সুর বাজছে, সেটিই নির্বাচনে বজায় রাখতে হবে।”

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর শেষে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আজ আমরা যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করলাম, তেমনি সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আলোচনা করুন— কীভাবে নির্বাচন হবে, কীভাবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।”

তিনি আরও বলেন, “যেমন তেমন করে নির্বাচন করলে আবার পুরোনো অবস্থায় ফিরে যেতে হবে। তাই অনুরোধ করছি, নির্বাচনের পরিবেশ এমনভাবে তৈরি করুন যেন এটি দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।”

ড. ইউনূস বলেন, “নির্বাচনে কেন পুলিশ এসে ধাক্কাধাক্কি করবে? নিজেদের নির্বাচন নিজেরা করবো। কাউকে এসে আমাদের ঠিক করে দিতে হবে না। জাতি ও বিশ্বের সামনে উদাহরণ সৃষ্টি করার মতো একটি নির্বাচন আমরা আয়োজন করতে চাই।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার ঐক্যের বার্তা

আপডেট সময় ০৭:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫