ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

**বাংলার খবর ডেস্ক:**

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে শ্রেণিকক্ষে কর্মবিরতি চলবে বলেও জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং শিক্ষাসচিব রেহানা পারভীন শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা বলেন, “অর্থ উপদেষ্টা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী অর্থবছরে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হবে।”

এদিকে শিক্ষাসচিব রেহানা পারভীন জানান, “আগামী ১ নভেম্বর থেকে ৫ শতাংশ বা সর্বনিম্ন ২০০০ টাকা বাড়িভাড়া ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” তবে আন্দোলনরত শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত ফেব্রুয়ারিতে আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবো না।”

তিনি আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় আলোচনার নামে শুধু সময়ক্ষেপণ করছে। আমাদের ন্যায্য দাবি না মানলে আমরা শান্তিপূর্ণ অনশন অব্যাহত রাখব। প্রয়োজনে এখানে প্রাণও দেব, কিন্তু দাবির ব্যাপারে পিছু হটবো না।”

শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বাড়িভাড়া, উৎসব ভাতা ও বিনোদন ভাতা বাড়ানোর দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা আশা করেন, সরকার দ্রুত দাবি মেনে নেবে এবং দেশের লক্ষাধিক শিক্ষকের অনিশ্চয়তা দূর হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

আপডেট সময় ০৬:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫